ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ২০ নভেম্বর ২০২২
নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফাইল ছবি

নওগাঁর মান্দায় ইয়াবাসহ জুয়েল রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ১৫০ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জুয়েল রানা উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদকের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী (বিপিএম) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অর্জুন কুমার সঙ্গীয় ফোর্সসহ জুয়েল রানার বাড়িতে অভিযান দেন। এ সময় তল্লাশি চালিয়ে তার শয়নঘর থেকে ১৫০ ইয়াবাসহ তাকে আটক করা হয়। জুয়েল রানার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!