ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা উধাও, পড়েছিল কিশোর চালকের নিথর দেহ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২১ নভেম্বর ২০২২
অটোরিকশা উধাও, পড়েছিল কিশোর চালকের নিথর দেহ
ফাইল ছবি

টাঙ্গাইলে ব্যাটারিচালিত এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।

সোমবার সকালে উপজেলার দেলদুয়ার কলেজের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ১৪ বছর বয়সী শাকিল মিয়া একই উপজেলার বারপাখিয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা বলেন, লেখাপড়ার পাশাপাশি মাঝে মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন শাকিল। রোববার রাতে লিটন নামে একজনের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। সোমবার সকালে দেলদুয়ার কলেজের পেছনে শাকিলের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। দুর্বৃত্তরা শাকিলকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!