সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, একইদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভোটার ছিলেন ৬৭ জন। তাদের সবাই ভোট দিয়েছেন। এমইউজের নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আতাউল করিম খোকন। মীর গোলাম মোস্তফা ৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদ কনিক নির্বাচনে বিজয়ী হন।
.png)
পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কয়েকজন। তারা হলেন- কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবির জুয়েল, প্রচার সম্পাদক ইলিয়াস আহমেদ এবং কার্যকরী সদস্য হারুনুর রশিদ, শরীফুজ্জামান টিটু ও বিপ্লব বসাক।