ফাঁকা বাড়িতে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করলেন প্রেমিক
মেহেদী হাসান শুভর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরুণীর। ঐ সর্ম্পকের জেরে ৩০ সেপ্টেম্বর রাতে মায়ের ফোন থেকে কল করে ঐ তরুণীকে আসতে বলেন শুভ। পরদিন ১ অক্টোবর শুভর বাড়ি যান তরুণী। সেখানে গিয়ে দেখে, প্রেমিক শুভ ও তার বন্ধু ফরহাদ ছাড়া আর কেউ নেই। ঐ সময় চলে যেতে চাইলে তরুণীকে ধর্ষণ করেন শুভ। ৭ নভেম্বর ঘুরতে যাওয়ার কথা বলে একটি পার্কে নিয়ে আবারো তাকে ধর্ষণ করেন শুভ।
এ ঘটনায় বুধবার ৭ ডিসেম্বর প্রেমিক মেহেদী হাসান শুভ, তার বন্ধু পারভেজ ও মাসহ তিনজনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করেন ঐ তরুণীর মা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
জানা গেছে, ঐ তরুণী নানার বাড়িকে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়েন। এ সুবাদে প্রতিবেশী মেহেদী হাসান শুভর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ৩০ সেপ্টেম্বর রাতে প্রেমিকের মায়ের ফোন থেকে কল করে ঐ তরুণীকে বাড়িতে যেতে বলেন প্রেমিক। পরদিন ১ অক্টোবর ওই স্কুলছাত্রী শুভর বাড়িতে গিয়ে দেখে, প্রেমিক শুভ ও তার বন্ধু ফরহাদ ছাড়া আর কেউ নেই।
.png)
এ সময় ঐ তরুণী বাড়ি থেকে চলে আসতে চাইলে তাকে ধর্ষণ করেন শুভ। এরপর ঐ ধর্ষক ঘুরানোর কথা বলে ৭ নভেম্বর পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রিন পার্ক নামে একটি বিনোদন কেন্দ্রে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রেমিক মেহেদী হাসান শুভ, তার বন্ধু পারভেজ ও মাসহ তিনজনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করেন।
সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ঐ তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।