[ দেশজুড়ে ]
কথা আছে বলে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ
ফাইল ছবি
গাজীপুরে কথা আছে বলে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ঘরে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিব নামে এক কারখানা শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করেছেন ঐ স্কুলছাত্রীর মা।
সোমবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুরে থানার ওসি মাহতাব উদ্দিন। এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলায় অভিযুক্তের বাড়িতে এ ঘটনা ঘটে। আসামি রাকিব স্থানীয় ফু-ওয়াং কারখানার শ্রমিক।
মামলার বাদী জানান, শুক্রবার রাতে কথা আছে বলে তাকে ডেকে নিয়ে যায়। পরে জোরপূর্বক ঘরে আটকে রেখে রাতভর ধর্ষণ করেন রাকিব। পরে গ্রাম্য মাতবরের কাছে ঘটনার বিচার দেন তিনি। প্রভাবশালীরা বিচারের আশ্বাস দিয়ে টালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে তারা ভুক্তভোগীর পরিবারকে কিছু টাকা দিয়ে ঘটনাটি মীমাংসার প্রস্তাব দেয় এবং ধামাচাপার চেষ্টা করেন। পরে সোমবার দুপুরে জয়দেবপুর থানায় মামলা করেন তিনি।
.png)
জয়দেবপুরে থানার ওসি মাহতাব উদ্দিন জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!