ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়াকৈর মুক্ত দিবস আজ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৪, ১৪ ডিসেম্বর ২০২২
কালিয়াকৈর মুক্ত দিবস আজ
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর মুক্ত দিবস আজ ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল কালিয়াকৈর উপজেলা।

জানা গেছে, ১১ ডিসেম্বর রাতে কালিয়াকৈর উপজেলার লতিফপুর ব্রিজের নিকট ও ১২ ডিসেম্বর উপজেলার মৌচাক ইউনিয়নের সফিপুর এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকহানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনীর একটি জিপ জ্বালিয়ে দেওয়া হয়। ১৩ ডিসেম্বর হিজলতলী এলাকায় বংশী নদীর ওপর ব্রিজের কাছে পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ হয়। একই দিন উপজেলার সাকাশ্বর এলাকায় পাকবাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। এ যুদ্ধে পাকবাহিনীর দুজন পাইলটকে হত্যা করেন মুক্তিযোদ্ধারা। পরে ১৪ ডিসেম্বর কালিয়াকৈর উপজেলা হানাদার মুক্ত হয় এবং বিজয় উল্লাস করেন মুক্তিযোদ্ধারা।

কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মুক্তিযোদ্ধা ডা. সাহাব উদ্দিন আহসান বলেন, ১২ ডিসেম্বর উপজেলার মৌচাক ইউনিয়নের সফিপুর এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকহানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। চাপাইর গ্রামে সারারাত পাকবাহিনীদের সঙ্গে গুলি বর্ষণ হয়। পরে আমরা তাদের ওপর আক্রমণ করি। এ সময় সেখানে দুই দিন যুদ্ধ চলে। পরে পাকবাহিনী আমাদের কাছে পরাজয় শিকার করে। আমরা বিজয় উল্লাস করি ১৪ ডিসেম্বর।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!