ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। প্রেমিক ও প্রেমিকা দুজনেই চতুল ইউনিয়নের হাসমদিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, শনিবার (১৭ ডিসেম্বর) রাতে তরিকুলের সঙ্গে পালিয়ে যান ওই কলেজছাত্রী। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রীর পরিবারের লোকজন। এরপর থেকেই তরিকুলের পরিবারকে হুমকি-ধামকি দিয়ে তাদের মেয়ের খোঁজ জানতে চান তারা। একপর্যায়ে মেয়ের খোঁজ না পেয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) তরিকুলের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে কলেজছাত্রীর স্বজনরা।
.png)
তরিকুলের বোন সীমা বেগম বলেন, আমার ভাই ও ওই মেয়ে অনেক আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। এ জন্য তারা দুজনে পালিয়ে গেছে। আমারা বাবা-মা ওদের খোঁজ জানতে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে তল্লাশি করতে বেরিয়ে যায়। এ সুযোগে মেয়ের চাচতো মামা নাইম ও নাইমের বাবা-চাচারা মিলে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করে লুটপাট করেছে। এতে আমরা আতঙ্কে আছি।
তরিকুলের বাবা মুরাদ মোল্যা বলেন, ছেলে-মেয়ে খোঁজ করতে বাড়ি থেকে তিন দিন আগে বের হয়েছি। গতকাল আমার বড় ভাইয়ের স্ত্রী ফোন করে জানান, আমার বাড়ির দরজা, আসবাবপত্র ভাঙচুর করে মূল্যবান কাগজপত্র লুটপাট করেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে কলেজছাত্রীর বড়ভাইকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় মেয়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে ছেলের বাড়িঘর ভাঙচুর বা লুটপাটের বিষয় জানি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।