ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের টানে একদিনেই ঘর ছাড়ল ২ ছাত্রী

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ২২ ডিসেম্বর ২০২২
প্রেমের টানে একদিনেই ঘর ছাড়ল ২ ছাত্রী
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমের টানে ঘর ছেড়েছেন দুই মাদরাসাছাত্রী। তবে এর মধ্যে একজনকে উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি মঙ্গলবার ঘটলেও বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী থানার এসআই মামুন ইসলাম।

দুই কিশোরী উপজেলার ময়না হাটখোলাচর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার ছাত্রী। এর মধ্যে একজন নবম ও আরেকজন সপ্তম শ্রেণিতে পড়ছেন।

Advertisement

স্থানীয়রা জানায়, নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে সহপাঠীর প্রেম চলছিল। আর নবম শ্রেণির ছাত্রের সঙ্গে সপ্তম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে মঙ্গলবার দুজনই পালিয়ে যায়। পরে মেয়েকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ দেয় দুই পরিবার।

বোয়ালমারী থানার এসআই মামুন ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে নবম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করে বুধবার রাত ৮টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সপ্তম শ্রেণির ছাত্রীর সন্ধানেও অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!