ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘোড়দৌড় ও নাটক প্রতিযোগিতা গ্রামীণ বাংলার ঐতিহ্য: স্পিকার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২৬ ডিসেম্বর ২০২২
ঘোড়দৌড় ও নাটক প্রতিযোগিতা গ্রামীণ বাংলার ঐতিহ্য: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী- ফাইল ফটো

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মহান বিজয়ের মাসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহিদ ডা. আকবর আলীর স্মৃতি স্মরণে ঘোড়দৌড় ও নাটক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এটি পীরগঞ্জের ঐতিহ্য।

তিনি বলেন, অনেক বছর ধরেই এমন আয়োজন এ অঞ্চলের মানুষের সঙ্গে মিশে আছে। সবার সরব উপস্থিতির মধ্য দিয়ে এ আয়োজন সফল হবে।

সোমবার রংপুরের পীরগঞ্জে ‘ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও নাটক প্রতিযোগিতা ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

Advertisement

সবাইকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, বড় আলমপুর ইউনিয়নের নেতারা অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এ অনুষ্ঠান শুধু ঐতিহ্যই নয়, সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। 

এ সময় ২০২৩ সালে অনুষ্ঠেয় একই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগের আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল খাজা, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমআরকে/আরআই
ট্যাগ: স্পিকার
লিংক সফলভাবে কপি হয়েছে!