দণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউপির ভাবুকদিয়া গ্রামের মো. মাজেদ মোল্লার ছেলে ইমামুল মোল্লা ও একই গ্রামের ছাদেক মোল্লার ছেলে আ. রহিম।
৯৯৯ নম্বরে খবর পেয়ে তাদের দুজনকে শিকার করা পাঁচটি পাখি ও জালসহ রোববার রাতে আটক করা হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী মোবাইল কোর্টে তাদের কারাদণ্ড দেন।
.png)
সালথা থানার এসআই মো. আওলাদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ভাওয়াল ইউপির চরকামদিয়া মাঠে ফাঁদ পেতে পাখি শিকার করছিল দুই যুবক। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে ৫টি অতিথি পাখি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী মোবাইল কোর্টে তাদের এক বছর করে কারাদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে দুই পাখি শিকারিকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আর উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হয়।