ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবার অজান্তে নিজ ঘরের আড়ায় ফাঁস দিলেন গৃহবধূ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২৬ ডিসেম্বর ২০২২
সবার অজান্তে নিজ ঘরের আড়ায় ফাঁস দিলেন গৃহবধূ 
নান্দাইল মডেল থানা। ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে লিমা আক্তার নামে এক গৃহবধূ আত্নহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার  মুসুল্লি ইউপির নগর কচুরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা একই গ্রামের মো. আসাদ মিয়ার স্ত্রী। 

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্নহত্যা করেন। ঠিক কি কারণে তিনি আত্নহত্যা করেছেন তা কেউ বলতে পারে নি। 

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!