শনিবার সকাল ৬টা ও ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত কয়েকদিনে কুয়াশা আর ঠাণ্ডার প্রভাব কিছুটা কমে গেলেও আজ সকাল থেকে আবারো ঘন কুয়াশা ঢেকে আছে চারদিকে। এতে শীতে চাষিদের বীজতলা পরিচর্যার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। এমন কুয়াশা আর শীত থাকলে বোরো মৌসুমে ধান চাষ করে খুব একটা লাভোবান হতে পারবেন না বলে জানান তারা।
.png)
নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহসহ ঠাণ্ডা বাতাস বইছে। শীত মৌসুমের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। তবে এ সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান তিনি।
এদিকে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে সদর হাসপাতালে বিভিন্ন বয়সী রোগীরা ভিড় করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।