ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় খালে পড়ে ডুবল প্রাইভেটকার, অতঃপর...

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭, ১ জানুয়ারি ২০২৩
বাসের ধাক্কায় খালে পড়ে ডুবল প্রাইভেটকার, অতঃপর...
ছবি: সংগৃহীত

শনিবার তখন বিকেল। ভাড়ায় চালিত প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিলেন একটি পরিবারের তিন সদস্য। পথে পিছন থেকে যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের একটি খালে পড়ে ডুবে যায়। এতে আহত হয়েছেন তিন যাত্রীসহ চালক। 

ঘটনাটি ঘটেছে মাদারীপুরের ঘটকচর এলাকায়। প্রাইভেটকারটি থেকে তিন যাত্রী ও চালককে উদ্ধার করেন স্থানীয়রা। যাত্রীদের মধ্যে শিশু ও মহিলা ছিল। আহতদের বাড়ি ভোলা জেলায়। পরে হাইওয়ে পুলিশ গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে। আহত চালক চাপাইনবাগঞ্জের গোমস্তপুর উপজেলার সোনাপাড়া গ্রামের মিরাজ মণ্ডলের ছেলে জামিরুল ইসলাম মণ্ডল।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. গোলাম মওলা রসুল। 

Advertisement

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে একটি পরিবারের তিন সদস্য বরিশাল থেকে একটি ভাড়ায় চালিত প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারটি যখন ওই এলাকায় পৌঁছায়, তখন পিছন থেকে যাত্রীবাহী পরিবহন প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের একটি খালে পড়ে ডুবে যায়।

ওসি মো. গোলাম মওলা রসুল বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খালে পানি কম থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে যাত্রী ও চালক রক্ষা পেয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!