বুধবার বিকেলে উপজেলার মহামায়া ইউপির পশ্চিম দেবপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় চারজনের নামসহ ৭-৮ জনকে অজ্ঞাত করে অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, দেবপুর গ্রামের ব্যবসায়ী আবুল বশরের সঙ্গে একই এলাকার করিমের দীর্ঘদিন ধরে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিলো। বশর আদালতের অনুমতি নিয়ে ঘর নির্মাণের জন্য জায়গা প্রস্তুত করছিলেন। মাঈন উদ্দিন মাস্টার বশরের পক্ষ নিয়েছিলেন। বুধবারও বশরকে দিকনির্দেশনা দিচ্ছিলেন মাঈন। প্রতিপক্ষ করিমের পক্ষ নেন ইউপি সদস্য ওবায়েদ উল হক। বুধবার বশর কাজ করার সময় করিম ওবায়েদকে ডেকে নেন। ঘটনাস্থলে মাঈনকে দেখে ওবায়েদ রেগে যান। দুজনের তর্কাতর্কির এক পর্যায়ে ওবায়েদ মাঈনকে কিল, ঘুসি মারতে থাকলে ওবায়েদের পক্ষের কয়েকজন মাঈনকে মারধর করে।
.png)
অভিযুক্ত ইউপি সদস্য ওবায়েদ উল হক বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি।
ছাগলনাইয়া থানার এসআই অনুপ কুমার ধর জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাঈনকে আক্রান্ত দেখে তিনি থানায় অভিযোগ দিতে পরামর্শ দিয়েছেন।