[ দেশজুড়ে ]
জাপানে চাকরি পেলেন খুলনা কারিগরি কেন্দ্রের ২১ প্রশিক্ষণার্থী
ছবি সংগৃহীত
জাপানে চাকরির সুযোগ পেয়েছেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ২১ প্রশিক্ষণার্থী।
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে হয়েছে, জাপানের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আসেন। তারা প্রশিক্ষণার্থীদের শারীরিক, মানসিক ও লিখিত পরীক্ষা নেন। পরে চূড়ান্ত পর্যায়ে মোট ২১ জন কৃতকার্য হন। জাপানে চাকরির সুযোগ দেওয়া হয় তাদের।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন এ প্রতিষ্ঠান যোগ্য জনবল তৈরি করতে প্রশিক্ষণ দিয়ে থাকে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!