ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাস কাটতে গিয়ে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ৯ জানুয়ারি ২০২৩
ঘাস কাটতে গিয়ে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে সাপের ছোবলে আইনুদ্দিন নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আইনুদ্দিন মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের মৃত. মঈন উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পাশাপাশি গ্রামগঞ্জে সাপ খেলা দেখাতেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে ছাগলের জন্য ঘাস কাটতে মাঠে যান আইনুদ্দিন। সেখানে একটি বিষধর সাপ তাকে ছোবল দিলে দ্রুত বাড়ি ফেরেন তিনি। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসানুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!