ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ৯ জানুয়ারি ২০২৩
ভৈরবে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের পরিবারের পক্ষ থেকে সমাজের অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।সোমবার সকালে শহরের আমলাপাড়া এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়েছে।

বিচারপতির ছোট ভাই ও কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন কাজল সমাজের ৫০০ শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন। 

মো. জাকির হোসেন কাজল জানান, প্রতি বছরের ন্যায় এবারো বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের পরিবার সমাজের অসহায় শীতার্ত মানুষের পাশে রয়েছেন। ভবিষ্যতেও এই অব্যাহত থাকবে। অন্যান্য বছরের মতো এবারো ৫০০ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিয়েছেন।

প্রচণ্ড শীতের সময় শীত নিবারণের জন্য কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে ওঠে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!