ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূর লাশ ফেলে স্বামী উধাও 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৯, ১৩ জানুয়ারি ২০২৩
গৃহবধূর লাশ ফেলে স্বামী উধাও 
ফাইল ফটো

বরগুনায় দিথী আক্তার নামে এক গৃহবধূর লাশ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত দিথী আক্তার বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মাসুদ খানের স্ত্রী।

দিথী আক্তারের চাচা মো. ছালাম বলেন, বাবার বাড়ি থেকে টাকা নেয়ার জন্য দিথীকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতেন। এ নিয়ে কলহ লেগেই থাকত। শুনেছি আজ দুপুরেও নির্যাতন করেছেন।

Advertisement

বেতাগীর স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলম বলেন, দুপুরে খবর পাই ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়েছেন দিথী এবং অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতাল এসে তার স্বামী ও শ্বশুর বাড়ির কাউকে পাইনি। তাদের ফোনে কল দিলে তাও বন্ধ পাচ্ছি।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও দিথীর স্বামী এবং শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি।

বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!