ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীর ওড়না টেনে কারাগারে যুবক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ১৬ জানুয়ারি ২০২৩
স্কুলছাত্রীর ওড়না টেনে কারাগারে যুবক
ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে এক স্কুলছাত্রীর ওড়না টেনে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে কামাল হোসেন (৩৫) নামে এক যুবককে জেল ও আর্থিক দণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

সোমবার দুপুরে ডেইলি বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, সোমবার সকালে মেডিকেল মোড়ে এক স্কুলছাত্রীর ওড়না টেনে তাকে অশ্লীল ভাষায় যৌন হয়রানি করেন। এ সময় উত্ত্যক্তকারী কামাল হোসেনকে স্থানীয়রা ধরে পুলিশে খবর দেয়। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমকে অবগত করা হয়। পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যৌন হয়রানির অপরাধে কামাল হোসেনকে এক বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুইমাস কারাদণ্ড প্রদান করেন।

আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত শেষে দণ্ডপ্রাপ্ত যুবককে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!