[ দেশজুড়ে ]
কক্সবাজারে তিন শতাধিক রোহিঙ্গা আটক
প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিতব্য ইজতেমায় যাওয়ার পথে কক্সবাজারে প্রায় তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের জেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
তিনি জানান, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে গাজীপুরের উদ্দেশে যাত্রা করেছিলেন তারা। এসব রোহিঙ্গারা প্রথমে খণ্ড খণ্ড হয়ে ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার শহরে প্রবেশ করেন। শহর থেকে গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে তাদের আটক করা হয়।
.png)
আটককৃত রোহিঙ্গাদের আবার ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!