ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ৬ জুয়াড়ি গ্রেফতার  

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ২১ জানুয়ারি ২০২৩
নোয়াখালীতে ৬ জুয়াড়ি গ্রেফতার  
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।   এর আগে, শুক্রবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের বসুরহাট বাজারের রাজুর চায়ের দোকানের পেছন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের মো. তোহিদুর রহমানের ছেলে মো. পারভেজ, এয়ার মোহাম্মদের ছেলে নুর মোহাম্মদ, রফিক আহমেদের ছেলে আব্দুর রহিম, বাচ্ছু মিয়ার ছেলে মো. মাসুদ, আমির হোসেনের ছেলে আবুল কালাম এবং নজীর আহমেদের ছেলে মো. হালিম।

Advertisement

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ বলেন, জুয়া খেলার সামগ্রীসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে দুই বান্ডেল তাস এবং নগদ তিন হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!