ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমতলীতে অবৈধ ২০ স্থাপনা উচ্ছেদ, জরিমানা 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ২৫ জানুয়ারি ২০২৩
আমতলীতে অবৈধ ২০ স্থাপনা উচ্ছেদ, জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

রগুনার আমতলীর চৌরাস্তা মোর এলাকায় মহাসড়ক দখল করে গড়ে তোলা ২০টি ছাপরা ঘর উচ্ছেদ করা হয়েছে। 

বুধবার দুপুর ১টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।  

জানা গেছে, ধীর্ঘ দিন ধরে আমতলী উপজেলার নতুন বাজার চৌরাস্তা মোর এলাকার মাছ বাজার সড়ক এবং বাঁধের ওপর স্থানীয় ব্যবসায়ীরা সরকারি সড়কের জমি দখল করে ছাপরা ঘর তুলে অবৈধভাবে ব্যবসা করে আসছে।

Advertisement

বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম অভিযান চালিয়ে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান।

এছাড়া ওই এলাকার ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা এবং সড়কের ওপর মালামাল রাখার অপরাধে করিম হাওলাদার ও রহিম হাওলাদারকে ১০ হাজার টাকা এবং মাতৃভান্ডার হার্ডওয়ারের দোকানদার তাপসকে ১০ হাজার ও বায়েজিদ ট্রেডার্সের মালিক বায়েজিদকে ১০ হাজার টাকাসহ ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সরকারি সড়ক দখল করে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!