নাটোরে বোমা কালামকে কুপিয়ে হত্যা
নাটোরের লালপুরে আবুল কালাম ওরফে বোমা কালামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আল আমিন নামে একজনকে আটক করেছে।
শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে বিলমাড়িয়া ইউপির সাধুর আখড়া এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল কালাম লালুপর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়ায় গ্রামের ইনছার আলীর ছেলে।
.png)
ওসি মো. মোনোয়ারুজ্জামান জানান, শুক্রবার রাতে আবুল কালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরপর সন্দেহজনকভাবে আল-আমিন নামে একজনকে আটক করে পুলিশ। তার জবানবন্দিতে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কালামের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে বিলমাড়িয়া ইউপির সাধুর আখড়া এলাকার পাশের এক পুকুর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ভাই শনিবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন।