ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ৩১ জানুয়ারি ২০২৩
বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
 ইয়াবাসহ গ্রেফতার হওয়া সেলিম। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৯২০ ইয়াবাসহ শিহাব উদ্দিন সেলিম নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে মাদক আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাত পৌনে আটটার দিকে সদরের সাতমাথা এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।

সেলিম বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা আগপাড়া গ্রামের বাসিন্দা মৃত রেজাউল করিমের ছেলে। 

Advertisement

র‌্যাব-১২ এর অধিনায়কের কার্যালয়ের (সিরাজগঞ্জ) মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, সেলিম দীর্ঘদিন ধরে বগুড়ায় মাদক কেনাবেচা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!