[ দেশজুড়ে ]
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৩ সদস্যকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন টিকেট কালোবাজারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। এর আগে, একই দিন সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৫১টি আসনযুক্ত টিকিটসহ তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চরনারায়নপুরের মৃত নুরুল ইসলামের ছেলে হিরন মিয়া, পৌরশহরের বড় বাজার এলাকার মজিবুর রহমান ও তারাগন এলাকার জসিম উদ্দিন।
.png)
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা জানান, টিকিট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন গন্তব্যের ৫১টি আসনের টিকিটসহ তিন কালোবাজারিকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!