ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফোন পেয়ে বেরিয়েছিলেন মধ্যরাতে, সকালে সড়কে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৩
ফোন পেয়ে বেরিয়েছিলেন মধ্যরাতে, সকালে সড়কে মিলল ক্ষতবিক্ষত মরদেহ
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে মেহেদী হাসান সাগর নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার রাতে মেহেদীর মোবাইল একটি ফোন আসে। এরপর তিনি রাত ১টার দিকে বাড়ি থেকে বের হলে আর ফিরেননি। 

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আসাদুজ্জামান টিটো জানান, ভোরে সড়কে মেহেদীর ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯- এ ফোন করলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!