শনিবার সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউপির দরগা সিং এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মৃত পথচারী অকিউল ইসলাম একই উপজেলার বাংলাবান্ধা ইউপির নারায়ণজোত গ্রামের মৃত ইসলামের ছেলে।
.png)
জানা যায়, অকিউল নামে ওই বৃদ্ধ বিকেলে তার জামাইয়ের বাড়িতে বেড়াতে যান। মেয়ে- জামাইয়ের সঙ্গে দেখা শেষে বাড়ি ফেরার পথে দরগা সিং এলাকার জাতীয় মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক ডা. রাজিনুল হক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খাঁন নিহতের বিষয়টি নিশ্চিত করে করেন।