[ দেশজুড়ে ]
রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, দুই ভাই গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ তোফায়েল হোসেনকে পিটিয়ে হত্যার দায়ে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা গাজীপুরের এমায়েতপুর বাগানবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে র্যাব-১৩ সদর দফতরে সাংবাদিক সম্মেলন এ তথ্য জানান অধিনায়ক আরাফাত ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের ২২ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামের বৃদ্ধ তেফায়েল হোসেন তার জমির আইল কাটতে গেলে বাধা দেয় প্রতিবেশি আমিনুল ইসলাম ওরফে আমরুল ও আলমগীর হোসেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা তোফায়েলকে শ্যালো মেশিনের রড় দিয়ে পিটিয়ে হত্যা করে।
.png)
এ ঘটনায় থানায় মামলা হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা গাজিপুর জেলার এমায়েতপুর বাগানবাড়ী এলাকা গিয়ে আত্মগোপন করে। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকা র্যাব-১ এর সহযোগীতায় শনিবার রাতে তাদের দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!