ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রতি পিস গোলাপ ২০০ টাকা পর্যন্ত বিক্রি!

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রতি পিস গোলাপ ২০০ টাকা পর্যন্ত বিক্রি!
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে ফুলের চাহিদা বেড়েছে। প্রতি পিস গোলাপ প্রকারভেদে ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকার ফুলের দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, প্রতিপিস দেশি গোলাপ প্রকারভেদে ৩০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে একেকটি থাই গোলাপ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। পাশাপাশি রজনীগন্ধা, জারবেরা, টিউলিপসহ অন্যান্য ফুলের দামও কয়েকগুণ।

নুপুর ফুল স্টোরের মালিক হাবিবুর রহমান জানান, বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ছয় লাখ টাকার ফুল সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি এনেছেন গোলাপ। এবার দাম বেশি হলেও বেচাবিক্রি ভালো। সবমিলিয়ে আট লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন তিনি।

রাজবাড়ী ফুলঘরের মালিক কালাম মণ্ডল। তার দোকানে লাল গোলাপের পাশাপাশি হলুদ ও সাদা গোলাপ আছে। প্রতিপিস থাই গোলাপ বিক্রি করছেন ২০০ টাকা। পাঁচ হাজার গোলাপসহ প্রায় দেড়লাখ টাকার ফুল কিনেছি। আশা করছি সব ফুল বিক্রি হয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!