মঙ্গলবার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাহাদ উপজেলার ভোলাকোট ইউপির টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ির সুলতান আহমেদের ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন।
জানা গেছে, গত বছর দুবাই পাড়ি জমান ফাহাদ। পরে সেখানে গিয়ে দেশের একাধিক মেয়ের সঙ্গে মোবাইল কথা বলতেন তিনি। ১৫ দিন আগে দেশে ফেরেন তিনি। মঙ্গলবার সকালে মোবাইলে কারো সঙ্গে উচ্চস্বরে আত্মহত্যার কথা বলেছিলেন তিনি। বিষয়টি তাৎক্ষণিক জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান ফাহাদ।
.png)
এরপর মঙ্গলবার দুপুর ২টার দিকে ঘরের দরজা বন্ধ দেখা যায়। এতে সন্দেহ হলে দরজা ভেঙে ফাঁস লাগানো মরদেহ দেখতে পান স্বজনরা। তাদের ধারণা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারেন ফাহাদ। কিন্তু খুঁজে পাওয়া যায়নি ফাহাদের ব্যবহৃত মোবাইলটি।
স্থানীয়রা জানায়, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন ফাহাদ।
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।