ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের হাতে নির্মমভাবে খুন হলেন বৃদ্ধ বাবা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
ছেলের হাতে নির্মমভাবে খুন হলেন বৃদ্ধ বাবা
ছবি: সংগৃহীত

টাকা চেয়ে না পেয়ে বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন  মতিউর রহমান হাওলাদার নামে এক বৃদ্ধ বাবা। শিল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ছেলে আলাউদ্দিন বাবাকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। 

মা হনুফা বেগমকেও হত্যার উদ্দেশ্যে তেড়ে যান আলাউদ্দিন। একপর্যায়ে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি। ঘাতক আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

জানা যায়, সকালে তার বাবার কাছে টাকা চান আলাউদ্দিন। কিন্তু বাবা টাকা দিতে রাজি না হওয়ায় রান্নাঘর থেকে মশলা পেষার শিল এনে তার বাবার মাথা, হাত ও পায়ে আঘাত করেন। এতে ঘটনাস্থালেই মারা যান মতিউর রহমান। এ সময় খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে ঘাতক ছেলে আলাউদ্দিনকে আটক করে বেঁধে রাখেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।

Advertisement

উত্তর রাজাপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন খান, প্রতিবেশী নুরুল হক বুলবুল ও লতিফ সরদার জানান, আলাউদ্দিন আলাদা বাড়ি করার জন্য বাবার কাছে টাকা চেয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। এছাড়া নিজে বিয়ে করার জন্যও মা-বাবাকে চাপ দিচ্ছিলেন। কিন্তু তার এসব দাবি মেনে না নেয়ায় ক্ষোভে বাবাকে হত্যা করতে পারেন বলে তাদের ধারণা।

নিহতের বড় ছেলে আবুল বাশার হাওলাদার জানান, তার ভাইয়ের নামে হত্যা মামলা দায়ের করবেন। বাবার হত্যাকারী ভাইয়ের বিচার দাবি করেন তিনি।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, নিহতের মাথা, হাত, পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের মেঝে থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!