বরগুনা জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. আবদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার হোটেল ডিলাক্সে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৬ জন নারী ও পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার আদালতে তোলা হবে।
বরগুনার পুলিশ সুপার মো. আবদুস সালাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)