ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুনে ঘরের ভেতর আটকা পড়ে বৃদ্ধার মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ৫ মার্চ ২০২৩
আগুনে ঘরের ভেতর আটকা পড়ে বৃদ্ধার মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে আটকা পড়ে দুধজান বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৬টি বাড়ির ১২টি ঘরসহ এর ভেতরের সবকিছু পুড়ে গেছে। 

রোববার দুপুরে নাটোর সদর উপজেলার পাইকৈরদোল পূর্বপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। মৃত দুধজান বেওয়া ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী।

খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক একেএম মোর্শেদ জানান, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আফসার আলীর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ইয়ার আলী, সিরাজুল, রবিউল, নজরুল ও রুবেলের বাড়ির ১২টি ঘরে। অগ্নিকাণ্ডে ঘরগুলোর সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিস সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘরের ভেতরে আটকা পড়ে দুধজান বেওয়া নামে এক বৃদ্ধা মারা যান।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!