সোমবার দুপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, এর আগে ড্রাইভিং লাইসেন্স কি করে পেয়েছেন সেটা আমার জানার দরকার নেই। কেউ কোথাও টাকা দিয়ে থাকলে আমাদের জানাবেন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখবো। জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা এখন স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। বিশেষ করে তিনি নিজেও লাইসেন্স এর পরীক্ষাগুলো দেখবেন বলে জানান।
.png)
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক ফারুক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচালক এটিএম জালাল উদ্দিন।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের ফেস্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।