ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারী দিবসে ফুল উপহার দিলেন ইউএনও

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ৮ মার্চ ২০২৩
নারী দিবসে ফুল উপহার দিলেন ইউএনও
মেহেরপুরের গাংনীতে নারী দিবসে ফুল উপহার দেন ইউএনও- ছবি: ডেইলি বাংলাদেশ

আন্তর্জাতিক নারী দিবসে পুরুষদের গোলাপ ফুল উপহার দিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. রনী খাতুন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় উপস্থিত অতিথিদের হাতে গোলাপ ফুল তুলে দেন তিনি। আলোচনা সভার প্রধান অতিথি গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ অন্য অতিথিদের হাতে গোলাপ ফুল তুলে দেন তিনি।

এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীনের হাতেও গোলাপ ফুল উপহার দেন। পরে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে গোলাপ ফুল উপহার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন বলেন, আমরা নারী-পুরুষ সবাই সমাজে একে অপরের সহযোগী। তাই সমাজকে এগিয়ে নিতে কাউকে পেছনে ফেলে রেখে সমাজ বা দেশের উন্নয়ন করা যাবেনা। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে উন্নয়ন করব। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নয়।

বিশেষ অতিথি শিক্ষাবিদ সিরাজুল ইসলাম বলেন, নারী পুরুষ সমাজের একে অপরের সহযোগী, একে অপরের বন্ধু। এই ভ্রাতৃত্ববোধ ও সমতা প্রকাশ করছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!