ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পোশাক বদলানোর ভিডিও ধারণের পর নারীকে ধর্ষণ, অতঃপর...

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ৮ মার্চ ২০২৩
পোশাক বদলানোর ভিডিও ধারণের পর নারীকে ধর্ষণ, অতঃপর...
ফাইল ছবি

জয়পুরহাটের পৌরশহরে গোপনে পোশাক বদলানোর ভিডিও ধারণ করে ধর্ষণের ঘটনায় মামুন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার রাত ১টার দিকে পৌরশহরের বিশ্বাসপাড়া এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ সময় ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মামুন হোসেন নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আকবর আলীর ছেলে।

বুধবার সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, গোপনে ভিকটিমের পোশাক বদলানোর ভিডিও ধারণ করেন মামুন। এরপর ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রায় ছয় মাস বিভিন্ন সময় ধর্ষণ করেন। একপর্যায়ে শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন মামুন।

Advertisement

গ্রেফতার মামুন হোসেনএরপর মঙ্গলবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ডেকে জয়পুরহাটের বিশ্বাস পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন মামুন। এ ঘটনার পর ভিকটিম রাত ১১টার দিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানান। পরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থল থেকে ধর্ষককে গ্রেফতার করে। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, খবর পেয়ে মামুন হোসেনকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!