[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ট্রেনে কাটায় প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেন কালীগঞ্জের চাঁদবা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সকালে স্টেশনের পাশের রেললাইনের ওপর বসে ছিলেন। সকাল ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে রেল পুলিশ।
কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
.png)
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শোভন রায় জানান, বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!