ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে একা পেয়ে ছাত্রীদের ধর্ষণ করতেন দারোয়ান

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ১৩ মার্চ ২০২৩
রাতে একা পেয়ে ছাত্রীদের ধর্ষণ করতেন দারোয়ান
ফাইল ছবি

মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল জলিল মিয়া নামে এক দারোয়ানকে আটক করেছে পুলিশ। তিনি ঐ মাদরাসায় দারোয়ানের চাকরি করতেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।

সোমবার দুপুরে মানিকগঞ্জ সদরের বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ডিউটি অফিসার বিলকিস আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, সোমবার দুপুরে আমার মেয়ে তার এক সহপাঠির মায়ের সঙ্গে কথা বলার সময় শ্লীলতাহানির বিষয়টি খুলে বলে। এরপর তার থেকে আমরা জানতে পারি। ঘটনাটি জানার পার, আমরা মাদরাসায় এসে বিস্তারিত জেনে পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যান।

দারোয়ান আব্দুল জলিল গত তিনমাস রাতের বেলায় একা পেয়ে মাদরাসার আরো দুই শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন। ধর্ষণের শিকার হওয়া ঐ দুই শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরাও অভিযোগ করতে থানায় এসেছেন।

ডিউটি অফিসার বিলকিস আক্তার জানান, শ্লীলতাহানির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও আরো দুই শিক্ষার্থী তাদের পরিবারের লোকজনসহ ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় এসেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!