ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে জুস কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ২১ মার্চ ২০২৩
টঙ্গীতে জুস কারখানায় আগুন
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই কারখানায় জুস ও বোটসহ বিভিন্ন ফুড প্রোডাক্ট তৈরি হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, টঙ্গী বিসিক এলাকায় শাপলা ফুড লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে।  খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, আগুনে সেমি পাকা ভবন ও খাদ্য তৈরির বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের  কোনো ঘটনা ঘটেনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!