ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিত্যক্ত ব্যাটারির বিষাক্ত পানি পান করে মা-মেয়ের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:০১, ২৫ মার্চ ২০২৩
পরিত্যক্ত ব্যাটারির বিষাক্ত পানি পান করে মা-মেয়ের মৃত্যু 
ফাইল ফটো

কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি জের ধরে পরিত্যক্ত ব্যাটারির বিষাক্ত পানি পান করে মা ও শিশু মারা গেছেন। মারা যাওয়া মা নয়নমনি (২১) ও শিশু কন্যা মেহেরমনি (১০ মাস)।

শুক্রবার রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের ঘোনা গ্রামে ঐ ঘটনা ঘটে  বলে জানান কুতুবদিয়া থানার ওসি মো. মিজানুর রহমান।

তিনি জানান, দুই বছর আগে নয়নমনির সঙ্গে মোহাম্মদ রাশেদ প্রকাশ মানিকের বিয়ে হয়। স্ত্রী নয়নমনির মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে শুক্রবার কোন একসময় স্বামী মানিকের সঙ্গে তর্ক হয় তার। এ ঘটনার রেশ ধরে শুক্রবার রাতে নয়নমনি সৌরবিদ্যুতের পরিত্যক্ত ব্যাটারির পানি প্রথমে ১০ মাস বয়সি শিশু সন্তানকে পান করিয়ে পরে নিজে পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা তাদের দুজনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখানে মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শনিবার রাতে তাদের ২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

ওসি মো. মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ দুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!