মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরে পশ্চিম বিষ্ণুদী মাঝিবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। দণ্ডপ্রাপ্ত জসিম ঐ এলাকার জুলহাস মাঝির ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জসিমের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।
.png)