বুধবার বিআরটিএ’র রাঙ্গামাটি কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ কার্যক্রম চালুর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের।
বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়, আগে পেশাদার লাইসেন্স পেতে পরীক্ষা নেয়ার ১৫ দিন পর দেওয়া হতো ফলাফল। সব কার্যক্রম শেষ করে সপ্তাহ খানেক পর নেয়া হতো আঙুলের ছাপ। এখন একদিনে আঙুলের ছাপ, পরীক্ষা নেয়াসহ সব কার্যক্রম শেষ করে ১৫ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত হয়ে যাবে। সেই লাইসেন্স ডাকযোগে আবেদনকারীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
.png)
বিআরটিএ রাঙ্গামাটি সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী. আতিকুর রহমান বলেন, পরীক্ষার্থীদের এখন আর বিআরটিএ অফিসে একাধিকবার আসতে হবে না। একবারই আসবেন লাইসেন্স প্রার্থী। একদিনে লাইসেন্স প্রার্থী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেবেন এবং একইদিনে বায়োমেট্রিক দিয়ে চলে যাবেন। এতে গ্রাহক-সেবার মান বাড়বে।
এতে উপস্থিত ছিলেন- বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক জনাব সরওয়ার মোহাম্মদ পারভেজ, বিআরটিএ রাঙ্গামাটি সার্কেলের সহকারী পরিচালক জনাব প্রকৌশলী. আতিকুর রহমান প্রমুখ।