[ দেশজুড়ে ]
শেরপুরে মাদকসেবীর কারাদণ্ড
সাজাপ্রাপ্ত ফারুক আহমেদ- ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে ফারুক আহমেদ নামে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামে টাস্কফোর্সের অভিযানে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। দণ্ডপ্রাপ্ত ফারুক আহমেদ একই গ্রামের কাসেম আলী ফকিরের ছেলে।
জানা যায়, সকালে মন্ডলিয়াপাড়া গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও নালিতাবাড়ী থানা পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এ সময় মন্ডলিয়াপাড়া গ্রামের ফারুক আহমেদ নামে এক যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে অভিযুক্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
.png)
নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!