ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামিনে বেরিয়ে ফের মাদক বিক্রি, গ্রেফতার ১

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ১ এপ্রিল ২০২৩
জামিনে বেরিয়ে ফের মাদক বিক্রি, গ্রেফতার ১
জামিনে বেরিয়ে ফের মাদক বিক্রি, গ্রেফতার ১ -ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে হেরোইন ও ফেনসিডিলসহ জসিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি পৌরসভার পশ্চিম দাশড়ার বাসিন্দা। এর আগেও দুইবার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি।

শুক্রবার রাত ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আরো এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

শনিবার (১ এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।

Advertisement

আবুল কালাম জানান, জসিম উদ্দিন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হেরোইন ও ৩ বোতল ফেনসিডিলসহ মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা কবরস্থান জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৯ হাজার টাকা।

তিনি আরো জানান, এর আগেও জসিমকে দুইবার মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। তিনি জামিনে বের হয়ে পুনরায় মাদকদের সঙ্গে যুক্ত হন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা করে তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!