[ দেশজুড়ে ]
বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক -ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশালে ৭০০ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি কক্সবাজারের রামু থানার মৃত আমিন উদ্দিনের ছেলে।
রোববার রাতে বরিশাল নগরীর গড়িয়ারপার নামক স্থান থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপার নামক গোলচত্তরের উত্তর-পূর্ব দিকে অভিযান চালান র্যাব। এ সময় মো. হাবিবুল উল্লাহকে ৭০০ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানান, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!