[ দেশজুড়ে ]
ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীর
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি রানী দাস জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর ইউপির রামচরণ দাসের মেয়ে।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, সকালে জেলা শহর থেকে সিএনজিচালিত অটোরিকসায় ইতি রানী দাস তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নাসিরনগরে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ধরন্তি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকটাকে চাপা দেয়৷ এতে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ইতি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!