[ দেশজুড়ে ]
নাটোরে নছিমনের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের গুরুদাসপুরে ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় স্বর্নাল হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্নাল উপজেলার মশিন্দা ইউপির শিকারপুর এলাকার শিবলু হোসেনের ছেলে
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, বাড়ির পাশেই খেলা করছিল শিশু স্বর্নাল হোসেন। একপর্যায়ে সে সবার অগোচরে আঞ্চলিক সড়কে উঠে পড়ে। এ সময় চাঁচকৈড় থেকে মশিন্দা মুখী নছিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে নছিমনটি রেখেই চালক পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও যানবাহন উদ্ধার করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!