পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক ঘটনায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় বাড়িতে কাপড় টানানো ও হাঁস-মুরগি নিয়ে দেবর জসিম উদ্দিনের সঙ্গে ভাবি পারুলের ঝগড়া হয়। একপর্যায়ে ভাবিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান দেবর জসিম। এ সময় গুরুতর আহত অবস্থায় পারুলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মাধবদী থানার ওসি রকিবুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
.png)