ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পলাশে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ১০ এপ্রিল ২০২৩
পলাশে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
গাঁজা সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড প্রাদন করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশে গাঁজা সেবনের দায়ে মো. সেলিম মিয়া নামে এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সেলিম মিয়া উত্তর চরপাড়া গ্রামের মো. তৈয়ব আলীর ছেলে। 

জানা যায়, ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামের একটি বাড়িতে এক যুবক গাঁজা সেবন করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলামের নেতৃত্ব একটি টিম। এ সময় সেলিম মিয়াকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা ঐ মাদকসেবীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, পলাশ উপজেলায় মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!