ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টি কামনা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১১ এপ্রিল ২০২৩
ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টি কামনা
বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা- ছবি সংগৃহীত

এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে নওগাঁয়। একইসঙ্গে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। তাপপ্রবাহ, অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁর সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি কামনায় স্থানীয়রা নামাজ আদায় করেন। সাপাহার উপজেলা ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সমিতি এর আয়োজন করে। এতে ছয় শতাধিক মুসল্লি অংশ নিয়ে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজ শেষে বৃষ্টি কামনা করে মোনাজাত করেন তারা।

এ বিষয়ে সাপাহার মডেল মসজিদের ইমাম মো. ওমর ফারুক জানান, এটি নফল নামাজ। অনাবৃষ্টির কারণে এ নামাজ আদায় করা হয়েছে। আল্লাহ চাইলে বৃষ্টি হতে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!